সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার রাশিয়ার রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৪টি ড্রোন দিয়ে হামলা চালালো ইউক্রেন। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা। স্থানীয় সময় রবিবার এ হামলার পর শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ফ্লাইট ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রবিবার তিন ঘণ্টায় পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে ৩৬টি ড্রোন ধ্বংস করেছে। রুশ ভূখণ্ডে বিমানের মতো ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর কিয়েভ সরকারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ঝুকোভস্কি বিমানবন্দর থেকে অন্তত ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মস্কো অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কমপক্ষে ২১ মিলিয়ন জনসংখ্যার মস্কো এবং এর আশেপাশের অঞ্চলটি ইস্তাম্বুলের পাশাপাশি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।
এদিকে, রাশিয়াও রাতভর রেকর্ড ১৪৫টি ড্রোন উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ৬২টি ভূপাতিত করেছে। তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে এবং ওই অঞ্চলে ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র : রয়টার্স।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit