সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

রিয়ালে রামোসের জন্য দরজা খোলার আগেই কি বন্ধ হয়ে গেল?

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : মিলিতাওর ইনজুরি সার্জিও রামোসের রিয়ালে আসার দরজা খুলে দিয়েছিল। একের পর এক ইনজুরিতে প্লেয়ার না কিনে কীই-বা করার আছে লস ব্লাঙ্কোসদের, তাও আবার ফর্মও কিছুটা কমতির দিকে। এ পর্যন্ত দলটির ৭ জন ফুটবলার বড়সড় (ডেভিড আলাবা, দানি কারভাহাল, রদ্রিগো, থিবো কোর্তোয়া, লুকাস ভাসকেস, চুয়ামেনি ও মিলিতাও) ইনজুরিতে।

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গুটি চেয়েছিলেন, তার সাবেক দল রামোসকে ফের দলে নিক। গুটি বলেন, ‘আমি রামোসকে বেছে নেব। আপনার উচিত বোজা কমিয়ে শক্তি বাড়ানো। সে জন্য আপনাকে মার্কেটে যেতে হবে। আর রামোসের দল নেই। কোনো খরচ হবে না। সে রাইটব্যাকেও খেলতে পারে, সেন্টারব্যাক হিসেবেও। আমার কাছে ব্যাপারটা স্পষ্ট। তবে আপনি যদি পরবর্তী ১০ বছরের জন্য অনেক অর্থ খরচ করে খেলোয়াড় আনতে চান, তাহলে ঠিক আছে!’

গুটির আশার বোধহয় গুড়েবালি, রামোসের জন্য দরজা খোলার আগেই বন্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার। এএসের প্রতিবেদনে বলা হয়েছে, এক তো রামোসের সঙ্গে রিয়াল প্রেসিডেন্ট পেরেজের সম্পর্ক ভালো নয়। ২০২১ সালে অনেকটা ওই অবস্থার মধ্যেই পিএসজিতে যোগ দিয়েছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী। আবার রিয়ালের চোখ অন্য কারো পানে।

রিয়াল নাকি এমেরিক লাপোর্তে দলে নিতে চায়। ৩০ বছর বয়সি এই স্প্যানিশ এখন খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরে। তার জন্য জানুয়ারিতে সব ধরনের চেষ্টা করতে পারে পেরেজের ম্যানেজমেন্ট। একজন সেন্টারব্যাক তাদের ‘লাগবেই লাগবে’ অবস্থা এখন।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit