সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

ট্রাম্পের নতুন প্রশাসনে দেখা যাবে না মাইক পম্পেও-নিকি হ্যালিকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (৯ নভেম্বর) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্ট এমন সিদ্ধান্ত জানান। পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে নতুন প্রশাসনে আমন্ত্রণ জানাব না। তাদের সঙ্গে কাজ করার সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং আমাদের দেশের জন্য তাদের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

হ্যালি ২০১৭ এবং ২০১৮ সালে ট্রাম্পের অধীনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক এই গভর্নর এই বছর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রাইমারিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কমলা হ্যারিসের বিরুদ্ধে তাকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানান।
 
পম্পেও ট্রাম্পের প্রশাসনে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে না দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল তাকে।
 
এদিকে আগামী বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজ এক বিবৃতিতে বলেছে, বাইডেন ও ট্রাম্প আগামী বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit