সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

আপার এতিম সন্তানরা একটু দেখা দেন, একটু দেখতে চাই: হাসনাত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণজমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তা প্রতিরোধে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে পোস্ট দিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেছেন, ‘আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতিযত্নে পুলিশের হাতে তুলে দিবেন।’

রোববার (১০ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে তিনি রাজধানীর জিরো পয়েন্টের গণজমায়েতে সবাইকে অংশ নেওয়া আহ্বান জানান।

তিনি বলেন, ‘গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে নীতিগত মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদ নিধন কর্মসূচিতে আমরা সবাই একসাথে আছি।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে হবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। এ দেশের অফিস, আদালত, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে রয়েছে তা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আমাদের তা রক্ষা করতে হবে।’

‘আমরা সতর্ক থাকার চেষ্টা করব, যেন ফ্যাসিবাদের দোসর নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের ওপর দায় চাপাতে না পারে। কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। যদি কোনো লীগ এবং আপার এতিম সন্তানদের রাস্তাঘাটে দেখতে পান, তাদের আদর করে অতি যত্নে পুলিশের হাতে তুলে দিবেন।’

হাসনাত আরও বলেন, ‘গত এক যুগের বেশি সময় ধরে আমরা শুনে আসছি, ‘দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না’। প্লিজ আপানারা একটু দেখা দিন। আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আসবে। আপনারা একটু দেখা দেন। আপনাদেরকে আমরা একটু দেখতে চাই। আপনারা আজ একটা মিনিটের জন্য একটু দেখা দেন।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দেন। আপা তোমাদেরকে এতিম করে চলে গেছেন। তোমরা কতদিন মনে হয় না খেয়ে আছ। কতদিন না জানি অবলারা রাস্তায় ঘুরাঘুরি করছে। তারা টেন্ডারবাজি করতে পারছে না। চাঁদাবাজি করতে পারছে না। ক্যান্টিনে খেতে পারছে না। তাদের আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই।’

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit