মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

কুয়াকাটায় ধরা পড়ল ১৬ কেজির মেদ মাছ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. খলিল নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৬ কেজি ওজনের একটি মেদ মাছ। শনিবার শেষ বিকালে এ মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আছেন। পরে নিলামের মাধ্যমে এক মাছ ব্যবসায়ী ৯ শ’ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকা মাছটি ক্রয় করেন। সচরাচর এত বড় মেদ মাছ দেখা যায়না। অবরোধের পরে এই প্রথম জেলেদের জালে এত বড় মেদ মাছের দেখা মিলছে বলে স্থানীয় মাছ ব্যবসায়িরা জানান।

জেলে মো.খলিল বলেন, শনিবার সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেলে চলে আসি। দুপুরের দিকে জাল তুলতে গিয়ে দেখি অন্যান্য মাছের সাথে জালে বড় একটা মেদ মাছ আটকা পড়েছে। পরে অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি ট্রলারে তুলে বাজারে নিয়ে আসি। গত বছরও এমন একটা মাছ পেয়েছিলাম। সেটি এ মাটির চেয়ে ওজনে কম ছিলো। তবে এত বড় মাছ পাওয়ায় অনেকটা খুশি এই জেলে।
ক্রেতা মো.হাসান বলেন, মাছটি ঢাকায় পাঠাবো। ভালো লাভে বিক্রি করতে পারবো বলে তিনি আশা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এই মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যার কারনে ইলিশের সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit