রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে ৯ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার। 

গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামিম হাসান জানান, বিভিন্ন দোকানে মূল্য তালিকা ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে ৯ জন ব্যবসায়ীকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়, পাকা রশিদ সংরক্ষণসহ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়। 

ওই কর্মকর্তা আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় জনসাধারণের একটি ন্যায্য অধিকার। এটি নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit