সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস

মারা গেছেন ‘ফাইনাল ডেস্টিনেশন’ খ্যাত অভিনেতা টনি টড

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : মারা গেছেন ‘ক্যান্ডিম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোনি টড, বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ফাতিমা। মঞ্চ থেকে শুরু হলেও টনি টড পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। কয়েক দশক থেকে হলিউডে দাপিয়ে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ছড়িয়েছিল অভিনেতার ক্যারিয়ার। 

দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৬ নভেম্বর লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তবে কী কারণে টোনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

‘ক্যান্ডিম্যান’ ছবির হাড়হিম করা খুনির চরিত্রে নজর কাড়েন টনি। অনুরাগীদের মনে গেঁথে আছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’ ছবিতে ভেনমের চরিত্রও সাড়া ফেলেছিল। 

হরর ঘরানার ছবিতে তার অবদান রয়েছে। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ ছবিতে তার মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। 

ইনসমনিয়াক গেমস স্টুডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের বন্ধু টোনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’ প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিয়োতে।’

প্রসঙ্গত, ২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে তিনি কাজ করেছেন। যার মধ্যে ‘প্লাটুন’, ‘নাইট অফ দ্য লিভিং ডেড’-এর ১৯৯০ সংস্করণ, ‘দ্য ক্রো’ উল্লেখযোগ্য। সর্বশেষ তাকে দেখা যাবে ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’-এ যা মুক্তি পেতে পারে ২০২৫ সালে।

তিনি ১৯৫৪ সালে ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন অভিনেতা। তার বেড়ে ওঠা কানেক্টিকাটে, সেখানেই অভিনয়ের প্রতি তার প্রথম প্রেম জন্মায়।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit