সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: মেসবাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে। আমাদের সেই বিজয়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই। 

শনিবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন। 

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে আরও  বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সাজ্জাদুল আলম রিপন, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া, মুকসুদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit