শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পরপর দুই ওভারে ৩ উইকেট মুস্তাফিজের, চাপে আফগানরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : রহমতকে শেষমেশ অস্বস্তি থেকে মুক্তি দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনিংসে প্রথমবার বোলিং করতে এসে দ্বিতীয় বলেই এই ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া বল খেলতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছেন রহমত। ১৩ বলে ২ রান করে আউট হয়েছেন তিনি।

এক ওভার পরে দশম ওভারে আবারও বোলিংয়ে আসেন ফিজ। এবার এক ওভারে আফগানদের ব্যাটিং লাইনকে তছনছ করে দেন এই পেসার। একই ওভারে ফেরান দারুণ ফর্মে থাকা সেদিকুল্লাহ এবং হার্ড হিটার ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে।
 
দশম ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের  স্টাম্প বরাবর বলাবল ব্যাটে খেলতে গিয়ে পাননি সেদিকুল্লাহ আতাল। বল লাগে প্যাডে। আবেদন করা মাত্রই সাড়া দিয়ে আউটের ইশারা করেন আম্পায়ার। ৩০ বলে ২১ রান করে আউট হয়েছেন সেদিক। ওমরজাইকে উইকেটের পেছনে মুস্তাফিজের ক্যাচ বানিয়েছেন মুস্তা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৭ রান। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গে উইকেটে আছেন গুলবাদিন নায়েব।

শারজার স্পিন সহায়ক উইকেটে এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। পরিকল্পনামাফিক প্রথম ওভারে আক্রমণাত্মক খেলে ৬ রান নিলেও দ্বিতীয় তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। তাসকিনের ফুল লেন্থের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit