বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে ৬.০ ভার্সনে নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে ব্লুটুথ। এই ভার্সনে দুর্দান্ত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা অবাক করে দিতে পারে স্মার্টফোন ব্যবহারকারীদের।

টেক ওয়েবসাইট ইজুরিওর এক প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই নতুন ভার্সন চলে আসবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে। এই ভার্সনে সব থেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং। কী এই চ্যানেল সাউন্ডিং? 

এটির মাধ্যমে যেসব ফোন বা ডিভাইসে ব্লুটুথ ৬.০ রয়েছে, সেগুলো নিরাপত্তার সঙ্গে আপোস না করেই উপস্থিতি, দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুল ভাবে নির্ধারণ করতে পারবে। সহজ ভাষায় বললে, একটা ডিভাইসের আসল উপস্থিতি এবং তা থেকে অন্য ডিভাইসের দূরত্ব কতটা তা নিখুঁতভাবে বলতে পারবে।

এছাড়া একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অটোমেটিক ডোর আনলক করার জন্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করতেও সাহায্য করতে পারে ব্লুটুথ ৬.০। আরও একটি ফিচার রয়েছে এতে যার নাম জটিল হলেও, আপনার কাজ করে দেবে অনেক সহজ। এটি ডিসিশন ভিত্তিক অ্যাডভার্টাইজিং ফিল্টারিং ও মনিটরিং। 

এখানে অ্যাডভার্টাইজিং শব্দটিকে বোঝানো হয়েছে কীভাবে একটি ব্লুটুথ ডিভাইস অন্য একটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে শনাক্ত করে এবং ইন্টারঅ্যাক্ট করে। সুবিধা হল পেয়ারিং করার আগেই এটি অটোমেটিক অন্য ডিভাইসের ব্লুটুথ স্ক্যান করে নিতে সক্ষম। পাশাপাশি ডুপ্লিকেট ডেটা স্ক্যান ও মনিটরিং করতে পারবে ব্লুটুথ ৬। 

জানা গেছে, এই ব্লুটুথ ভার্সন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সঙ্গে কাজ করতে পারে। যে সব স্মার্টফোনে এই প্রসেসর থাকবে সেখানেই পাওয়া যাবে ব্লুটুথ ৬। 

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit