বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আমি এবার সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করছি: সব্যসাচী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার শারীরিক অসুস্থতায় নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এ অভিনেতা।

এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।

ফেলুদার বাইরে অন্যান্য চরিত্রের প্রস্তাব আসে কি না, প্রশ্নে অভিনেতা বলেন, আমাকে বলা হয়, আপনি না থাকলে ছবিটা হবে না। কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হলো, হিরোর বাবা। দেখা যাবে, হয়তো এর আগের ছবিগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।

এদিন সব্যসাচী চক্রবর্তী জানান, গত দুই বছরে ছবি এবং সিরিজ মিলিয়ে অন্তত ২২টি হিন্দি কাজ ফিরিয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘ফোন এলে সোজা বলে দিই, আমি এখন কাজ করছি না। ইচ্ছা হলে আমি ফোন করে নেব। বাংলার তুলনায় বলিউডের বেশি কাজ ফিরিয়েছি। কাজ করব না মানে বাংলা, হিন্দি—কোথাও করব না।

আপনি কী ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছেন? এই প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমার বাড়ির কাছে যে বস্তিগুলো রয়েছে, সেখানকার বাচ্চাদের কাছে এখনও আমি ‘দেবের বাবা’ হিসেবে পরিচিত। কারণ তারা পরিবারের সকলের সঙ্গে দেখার মতো বিনোদনমূলক ছবিগুলো দেখে। চরিত্র নিয়ে আমার কোনো বাছবিচার নেই। ভাল বা খারাপ যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করতে রাজি। আমি কমেডিও করতে পারি, আবার ফেলুদার মতো অন্য ধরনের কোনো চরিত্র হলেও আমি রাজি। যেমন অনীকের (অনীক দত্ত) ‘মেঘনাদবধ রহস্য’ তো করেছি। কিন্তু, তার আগে চরিত্রটাকে মনের মতো হতে হবে।

অসুস্থতার কারণে সম্প্রতি অভিনয় থেকে বিরতিতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী। স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী মিঠু চক্রবর্তীর ক্যানসারের অস্ত্রোপচারের পর অভিনেতার বুকেও পেসমেকার বসানো হয়েছে। বিশ্রাম শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি। এখন দেখার বিষয়, নতুন কোনো ছবিতে যুক্ত হন কি না, নাকি এখানেই শেষ হবে সব্যসাচী চক্রবর্তীর অধ্যায়।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit