রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জন্মদিনে কোহলিকে যে বার্তা দিলেন আনুশকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ডান হাতে পুত্র অকায়। বাঁ হাতে কন্যা ভামিকা। পুত্র ও কন্যাকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি। মুখে চওড়া হাসি। মঙ্গলবার বিরাটের ৩৬তম জন্মদিনে এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা। দিয়েছেন ভালবাসার ইমোজি। তবে শুধু সেখানেই শেষ নয়। এই ছবির নেপথ্যে বাজছে একটি গান। আর সেই গানেই কঠিন সময়ে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন আনুশকা।

ক্যারিয়ারের কঠিন সময়ে বিরাটকে অনুপ্ররণা দিতে সেই অস্ট্রেলিয়ারই একটি ব্যান্ডের গান ব্যবহার করেছেন আনুশকা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি লোকসঙ্গীতের ব্যান্ড ‘হলো কোভ্স’। সেই ব্যান্ডেরই গান ‘ব্লেসিংস’। ব্যান্ডের দুই সদস্য রায়ান হেন্ডারসন ও ম্যাট ক্যারিনস এই গান লিখেছেন ও গেয়েছেন। গানের মূল বিষয় ভালবাসা ও আশীর্বাদ। আনুশকা বোঝাতে চেয়েছেন, ভালবাসার মানুষের পাশে রয়েছেন তিনি। এই কঠিন সময়ও কেটে যাবে।

গানের কয়েকটি লাইন থেকেই বিষয়টি পরিষ্কার। সেখানে বলা হচ্ছে, ‘চোখ খুলে দেখো। তোমার চারদিকে মানুষের আশীর্বাদ রয়েছে। যে সূর্যের আলো তোমার উপর পড়ছে তাকে অনুভব করো। নিজের মনকে মুক্ত করো। বাইরে বার হও। এই আলোতে নিজের মনকে আলোকিত করো। ওরা বলে, ভালবাসার মানুষের হাত ধরে থাকো। তাকে নিজের কাছে রাখো। ওরা বলে, এই সময়টাকে ধরে রাখো। আলোয় উদ্ভাসিত হোক চারদিক।’ বোঝাই যাচ্ছে, অনুষ্কা বিরাটের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেছেন। তাকে সামনের দিকে তাকাতে বলেছেন। এই সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ চুনকাম হয়েছে ভারত। এই লজ্জার হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে তারা। খারাপ ফলের জন্য দলের সিনিয়র ক্রিকেটারদের দিকে আঙুল উঠছে। তবে অস্ট্রেলিয়ায় যদি ভারত সিরিজ জিততে পারে তা হলে এই সমালোচনা অনেকটাই কমে যাবে। আনুশকা সেটা জানেন। তিনি জানেন, বিরাট রানে ফিরলেই ছবিটা বদলে যাবে। তাই ভয় না পেয়ে বিরাটকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের আগে তিনি ব্যবহার করেছেন অজি ব্যান্ডের গানই।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit