রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্যই সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৫ নভেম্বর)। ভোটগ্রহণ শুরুর আগে শেষ নির্বাচনী সমাবেশের বক্তৃতার জন্য মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র‌্যাপিডসের ভ্যান অ্যান্ডেল অ্যারিনাতে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানেই তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, চলতি বছরে আমি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলাম কারণ সৃষ্টিকর্তা আমাকে আবারও প্রেসিডেন্ট করার পরিকল্পা করেছিলেন। ওই হত্যাচেষ্টার বিষয়ে ট্রাম্প বলেন, ‘মাত্র কয়েক মাস আগে পেনসিলভানিয়ার একটি সুন্দর মাঠে, একজন ঘাতক আমাদের মহান আন্দোলন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আন্দোলনকে থামানোর চেষ্টা করেছিল।’
তিনি বলেন, কিন্তু সেই হত্যাচেষ্টা আমাদের কোনোভাবেই থামাতে পারেনি। এটি কেবলমাত্র আমরা যে কাজটি শুরু করেছি তা শেষ করার জন্য আমাদের আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে। সেই দিনটি সুখকর ছিল না, আমি আপনাদের বলব, সেই দিনটি সুখকর ছিল না। কিন্তু অনেকে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস নামের এক ব্যক্তি। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও তার তেমন কোনো শারিরীক জটিলতা দেখা দেয়নি। তবে, সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মারা যান ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit