রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

পরিকল্পনা বাস্তবায়িত হলে দূষিত নগরীর অপবাদ থেকে মুক্ত হবে ঢাকা: পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ‘বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ২০২৪-৩০’ বাস্তবায়ন করতে পারলে ঢাকা দূষিত নগরীর অপবাদ থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

মঙ্গলবার (৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, এই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের বাস্তবায়ন যদি ৫-৭ বছরের মধ্যে নিশ্চিত করা যায়, তাহলে আমরা ঢাকাকে সবচেয়ে দূষিত বাতাসের নগরীর অপবাদ থেকে বের করে আনতে পারবো এবং জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারবো।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, এই প্ল্যানের মাধ্যমে কোন কোন বিষয়গুলো কি মাত্রায় পরিবেশ দূষণ করছে তা আলাদাভাবে মনিটরিং করে আমাকে জানাবেন এবং জনগণকেও জানাবেন। পরিবেশ দূষণের কারণগুলোর দিকে নজর দিয়ে তিনি আরো বলেন, গ্রাম দেশে গোবর পুড়িয়ে যে গৃহস্থালীর রান্না হয়, সেখান থেকে দূষণ হয়। বাংলাদেশের অনেক নারী এই দূষণের কারণে মারা যায়।

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ডিজেল চালিত জেনারেটর, ইটভাটা, সিমেন্ট ফ্যাক্টরি, স্টিল মিল, যানবাহন, মেডিসিন বর্জ্য থেকে দূষণ হচ্ছে। আমরা এখনো রিফাইনাযরি স্ট্যান্ডার্ড থেকে পিছিয়ে আছি। তুলনামূলক ভালো পরিবেশের জন্য তো আমরা কনস্ট্রাকশন, রোড ডাস্ট, ব্রিকস, সিমেন্ট এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। এগুলোর জন্য তো আমাদের বসে থাকার দরকার নেই।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় কোনো দ্রুত সমাধান নেই। তবে কিছু কিছু কাজ আমরা শুরু করতে পারি। আপনারা জানেন, নতুন করে কোনো ইটভাটার অনুমতি দিচ্ছি না। জিকজ্যাক ইটভাটাগুলোকে আমরা একটা কমিটি করে দিয়েছি, তারা কম্প্লায়েন্স করছে কিনা সেটা দেখভাল করার কাজ শুরু করেছি। তিনি আরো বলেন, ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটি এলাকাতেই ৩৬টি ইটভাটা।

কি করে তারা ছাড়পত্র পেল, কি করে তারা এতদিন পরিচালিত হলো সেটা পরিবেশ অধিদপ্তরকে জবাব দিতে হবে। সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ শুরু করেছি। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit