রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

দ্রুত নির্বাচনের প্রত্যাশা গণঅধিকার পরিষদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক করেন দলটির নেতারা। এতে সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতারা। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড আলোচনায় ওঠে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, যেহেতু এই আন্দোলনে (ছাত্র-জনতার গণঅভ্যুত্থান) বিএনপি একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশীদার, তাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠন হয়েছে। এই সরকার ভালোভাবে চলুক, দেশকে একটা সঠিক পথে নিয়ে যাক। দ্রুত সময়ের মধ্যেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সেটাই আমাদের প্রত্যাশা।

নুর বলেন, বিএনপির সঙ্গে যুগপৎভাবে আমরা যারা আন্দোলন করেছি। আগামী সরকার গঠিত হওয়া পর্যন্ত আমরা চাই বাংলাদেশ বিনির্মাণে সমন্বয়ের মাধ্যমে কাজ করা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে গণঅধিকার পরিষদের পরিষ্কার বক্তব্য, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক আলোচনা জাতীয় ঐকমত্য ছাড়া কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তিনি বলেন, নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণ-অভ্যুত্থানে সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে আমরা সেটা মেনে নেব না। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল; কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit