রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

খাগড়াছড়িতে ৭৫৮ জন নবীন সেনা  সৈনিক এর শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনানিবাসে ‘”ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি)” রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সদস্য হিসেবে যোগদানকারী ৭৫৮ জন তরুণ সৈনিক তাদের শপথ গ্রহণ ও কুচ কাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ হন।
সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টায় দীঘিনালা (এফএআরটিসি) প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডে সালাম গ্রহন করেন, ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি।নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে যুক্ত হয়েছে নবীন এ সৈনিকরা। দেশমাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে এই নবীন সৈনিকগণ বাংলাদেশ সেনাবাহিনীর নবীনতম সদস্য হওয়ার গৌরব অর্জন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, বলেন, নবীন সৈনিকরা  কুচকাওয়াজের মাধ্যমে তারা পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি নবীন সৈনিকদের দেশপ্রেম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে সততার সহিত দেশের সেবা করার আহ্বান জানান।প্রধান অতিথি ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান  প্রশিক্ষণ চলাকালীন নবীন সৈনিকদের বিভিন্ন বিষয়ে সেরা নৈপূণ্য প্রদর্শন করার জন্য ৬ জন নবীন সৈনিকের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি (এফএআরটিসিতে) বৃক্ষ রোপণ করেন। কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান (এসপিপি, এনডিসি, পিএসসি) সহ উধ্বর্তন সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit