রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক ফুটবলে উত্তর কোরিয়ার জয় রথ চলছেই। কদিন আগে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় শিরোপার স্বাদ পেয়েছিল উ. কোরিয়া। সেই রেস না কাটতেই এবার অনূর্ধ্ব-১৭ নারী দল বিশ্বকাপ নিয়ে গেছে দেশটিতে। ৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে দেশটির নারী ফুটবলাররা।

ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে উ. কোরিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়া ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া। এই শিরোপার সুবাদে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল এখন উত্তর কোরিয়া।

ম্যাচে দারুণ পারফর্ম করেছেন উত্তর কোরিয়া গোলরক্ষক পার্ক জু গোং। তিনবার স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনি। টাইব্রেকারেও ফিরিয়েছেন এক শট। স্পেনের অন্য শট যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে। যদিও গোলশূন্য প্রথমার্ধ শেষে ফাইনালে লিড ঠিকই নিয়েছিল স্পেন।

সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশে ৬১ মিনিটে গোল পেয়ে যায় ইউরোপের প্রতিনিধিরা। সেখান থেকে ম্যাচে ফিরতে উত্তর কোরিয়ার সময় লেগেছে ৫ মিনিট। ৬৬ মিনিটেই ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এই পর ম্যাচের ফল আসে টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে জয় নিশ্চিত হয় উত্তর কোরিয়ার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit