সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্পিনার ছাড়াই খেলবে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল মেলবোর্নে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেই ম্যাচের একাদশ একদিন আগেই রোববার (৩ নভেম্বর) ঘোষণা করেছে সফরকারী দলটি। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের অধিনায়ক হিসেবে অভিষেক হবে মোহাম্মদ রিজওয়ানের।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে পাকিস্তানের বোলিং আক্রমণ সামলেছে স্পিনাররা। স্পিনাররাই ভাগাভাগি করেছেন ৪০ উইকেট। শেষ টেস্টে তো এক ওভারও বোলিং করার সুযোগ পায়নি একাদশের একমাত্র পেসার আমির জামাল। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান মাঠে নামবে চার পেসার নিয়ে। তারা হলেন- শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের নেতৃত্বে ছিলেন বাবর আজম। বিশ্বকাপে ভরাডুবির পর বাবর অধিনায়কত্ব ছাড়েন। এরপর ফের তাকে অধিনায়কত্ব দেয় পিসিবি, আবার কেড়েও নেয়। বাবর বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টেও। পাকিস্তানের কোচ আর নির্বাচকের পদেও এসেছে পরিবর্তন।

এতো এতো পরিবর্তনের পরও এক বছর পর পাকিস্তানের প্রথম ওয়ানডের একাদশে টিকে গেছেন বাবর। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডের দলের সঙ্গে পরিবর্তন আছে পাঁচটি। ওপেনিংয়ে ফখর জামানের জায়গায় এসেছেন সাইম আইয়ুব। মিডল অর্ডারে জায়গা হারিয়েছেন সৌদ শাকিল। তার জায়গায় এসেছেন কামরান গুলাম। আর অভিষেক হবে মোহাম্মদ ইরফান খানের।

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), কামরান গুলাম, সালমান আগা, মোহাম্মদ ইরফান খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit