মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নরসিংদীতে বিএনপির প্রয়াত নেতা এমরান হোসেন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ  নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সাংগঠনিক সম্পাদক মরহুম এমরান হোসেন ভূইয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আমদিয়া ইউনিয়নের বেলাব ঈদগাহ মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী -২ আসনের সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়ার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার, নরসিংদী জেলা বিএনপি নেতা সারোয়ার মৃধা, নরসিংদী জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এড. কানিজ ফাতেমা, পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদ মিয়া, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, আমদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সিদ্দিক, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার খান, পলাশ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড. বাছেদ, আমদিয়া ইউনিয়ন যুবদল সভাপতি আহসান উল্লাহ, পলাশ উপজেলা যুবদল নেতা এড. জসিম, আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, মাধবদী থানা তরুণ দলের সভাপতি রবিন আহমেদ রানা, আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল গাফফারসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোফাচ্ছেল হোসেন, মোয়াজ্জেম হোসেন মিঠু, মরহুম আবদুল মোমেন খান ও বেগম খোরশেদা বানু স্মৃতি সংসদের সভাপতি মোঃ মওদুদ আহমেদ।

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit