রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আফগানিস্তান সিরিজ খেলতে সন্ধ্যায় দেশ ছাড়ছে টাইগাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ খুব একটা বিশ্রামের সুযোগ পেল না বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আজ দেশ ছাড়ছে নাজমুল হোসেন শান্তর দল।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছেন টাইগাররা।

আজ সন্ধ্যা ছয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা। দ্বিতীয় ভাগে আগামীকাল বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। ম্যাচের তারিখ জানা গেলেও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড-

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit