সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে ৩ দস্যু গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেরার দুধকুড়ি এলাকা থেকে দস্যুতা চক্রের তিন মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতারকৃরা হলেন- বদলগাছী থানার খাদাইল গ্রামের হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের  হেলাল উদ্দিন(৪৪) এবং আদমদিঘী থানার ছাতনী(তালুকদার পাড়া) গ্রামের কালাম তালুকদার(৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। গত শুক্রবার ভোরে দুধকুড়ি নামক এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান চাকুর ভয় দেখিয়ে জোর পূর্বক ইজিবাইক ছিনিয়ে নেয়। ইজিবাইকের চালক খলিলুর রহমানকে আসামিরা রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। তার ডাক চিৎকারে ঘটনাস্থলের আশেপাশে এলাকাবাসী চারজন দস্যুকে ঘিরে ফেলে।

র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণ নিয়ে আসামী তিনজনকে গ্রেফতার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। এসময় তাদের দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit