শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

নওগাঁর পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।শুক্রবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে জাতীয় যুব দিবস আয়োজন করেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন।

পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার, সফল আত্মকর্মী আল-আমিন ও শারমিন আক্তার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমূখ।আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ১৪ জন যুবদের মাঝে ঋণের ৫ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit