বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ছাদখোলা বাসে শহর ঘুরবেন চ্যাম্পিয়ন মেয়েরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।

চ্যাম্পিয়ন মেয়েরা নেপালের কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছবে। মেয়েদের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস তৈরি করা হচ্ছে বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে।

২০২২ সালে বিআরটিসির যে দোতলা বাসটির ছাদ খুলে ফেলা হয়েছিল সে বাসটি সেভাবেই পড়েছিল মতিঝিল ডিপোতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ওই বাসটির ধোয়ামোছার কাজ শুরু হয়েছে। সকালে নতুনভাবে বিজয়ী মেয়েদের ছবি সংবলিত স্টিকার বাসে সেঁটে দেওয়া হবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বিকেলে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য অপেক্ষা করবেন। সাবিনারা ভবনে এলে তাদের স্বাগত জানাবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এরই মধ্যে টেলিফোনে চ্যাম্পিয়ন মেয়েদের সাথে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit