বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমকে স্বাগত জানিয়ে যা বলল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমের নিয়োগকে স্বাগত জানিয়েছে ইরান। ইসরাইলের আক্রমণে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমকে নিয়োগের ফলে হিজবুল্লাহর সক্ষমতা ও শক্তি বজায় থাকবে বলে বিশ্বাস করে তেহরান।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বার্তায় বলেন, নাঈম কাসেম একজন যোগ্য উত্তরসূরি এবং আমরা তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। যদিও বিষয়টি লেবাননের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নাঈম কাসেমের নিয়োগকে ‘গর্বিত প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের চ্যাম্পিয়ন হিজবুল্লাহর ক্ষমতা, প্রস্তুতি এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে হিজবুল্লাহ সমস্ত সংকট কাটিয়ে উঠতে এবং ইসরাইলি শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হবে। এদিকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে অতি শিগগিরই নিজের প্রথম ভাষণ দিতে যাচ্ছেন নাঈম কাসেম। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় তার ভাষণ প্রচারিত হওয়ার কথা রয়েছে বলেই জানানো হয়েছে। সূত্র: ‍আল-জাজিরা

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit