বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হিজবুল্লাহর ড্রোনের ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখি যুদ্ধে আটকে গেছে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছেলে আভনার নেতানিয়াহুর বিয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এখনই ছেলের বিয়ে আয়োজনের পক্ষ নন নেতানিয়াহু।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরাইলি সরকারি সম্প্রচার মাধ্যম কান এই তথ্য জানিয়েছে।

আভনার নেতানিয়াহুর বিয়ে আগামী ২৬ নভেম্বর উত্তর তেলআবিবের শ্যারন অঞ্চলের রনিত ফার্মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী তার সহযোগীদের বলেছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। েতবে এ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়।

এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়। সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে হিজবুল্লাহর ওই দিনের ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে চিত্র উঠে আসে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়। তবে জানালা ভেদ করে তা তার ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। সম্ভবত শক্তিশালী কাঁচ ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার কারণে এমনটা হয়েছে। তবে কাঁচের টুকরো পাশের সুইমিং পুল ও আঙ্গিনায় গিয়ে পড়ে।

এই ঘটনাটি ইসরাইলের সতর্কতা ব্যবস্থার বেশ কয়েকটি ব্যর্থতা তুলে ধরে। সিজারিয়ায় ড্রোন প্রবেশের সময় কোনো সতর্কতা সাইরেন বাজেনি। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে নামানোর পর তৃতীয়টি তাদের রাডার থেকে হারিয়ে যায়। ড্রোনগুলো ধ্বংস করার জন্য আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেটি তৃতীয় ড্রোনটি শনাক্ত করতে পারেনি।

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit