বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট।

স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সে তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ওয়ার সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ওই একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। এবার ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃত্বিক। আলিয়া ও শর্বরী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন এ সিনেমায়। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল ও অনিল কাপুরকেও। তবে হৃত্বিকের ভূমিকা কী হবে তা এখনো জানা যায়নি।

তবে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছু দিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃত্বিক রোশন বলে জানা গেছে। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ভীষণ ব্যস্ত। এ সিনেমায় হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। খলচরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর। উল্লেখ্য, শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে। বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মীরে শুটিং হবে বলে জানা গেছে। গ্রিক শব্দ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির নাম ‘আলফা’ দেওয়া হয়েছে, যার অর্থ শক্তি ও আধিপত্য বিস্তার করা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit