শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

সমালোচনার মুখে রমিজ বললেন, ‘মাসুদ আমার ছেলের মতো’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে আগের ৬ হার নিয়ে প্রশ্ন করেছিলেন ধারাভাষ্যকার রমিজ রাজা। মাসুদকে জিজ্ঞাস করেছিলেন, ‘টানা ৬ ম্যাচে হার, এমন অর্জন কীভাবে করলে?’ রাজার এমন প্রশ্ন তখন বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। যা নিয়ে এবার মুখ খুলেছেন রমিজ। জানিয়েছেন, মাসুদ তার ছেলের মতো।

সম্প্রতি রমিজের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে; খবর রটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তাকে ধারাভাষ্য প্যানেলে রাখা নাও হতে পারে। কেননা, তার ওই প্রশ্নে ক্ষুব্ধ অধিনায়ক মাসুদ ও পিসিবি। তাছাড়া অনেকেই তার ওই প্রশ্ন ভালোভাবে নেননি। যার প্রেক্ষিতে এবার জবাব দিয়েছেন সাবেক এই বোর্ড প্রধান। এক ভিডিও বার্তায় নিজের প্রশ্ন করার বিষয়টি পরিষ্কার করে রমিজ বলেন, ‘আমি কখনই শান মাসুদকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইনি। খেলোয়াড়দের প্রশ্ন করা আমার অধিকার এবং আমার লক্ষ্য পাকিস্তানের সাফল্যে অবদান রাখা।’

প্রশ্ন করার কারণ হিসেবে রমিজ বলেন, ‘টানা ছয়টি হারের পরে, আমি শানকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি কীভাবে বিপত্তির মধ্যে ধৈর্য বজায় রেখেছিলেন। শান আমার কাছে ছেলের মতো; আমরা প্রায়ই তার ব্যাটিং নিয়ে আলোচনা করি। একটি জয়ের পরে, আমরা প্রায়শই ভুলে যাই যে সামনে একটি দীর্ঘ যাত্রা রয়েছে।

দল ছয়টি টেস্ট ম্যাচ হেরে যাওয়ার পর আমি কখনই শানকে অধিনায়কত্ব থেকে সরানোর পরামর্শ দিইনি।’সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্য নিয়ে সমালোচনা ইস্যুতে রমিজ জানান, কিছু সমালোচনা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। যা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit