বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ভাসানচরের উদ্দেশে ৯ শতাধিক রোহিঙ্গা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে ৯০১ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন। তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ৩৯৫ জন রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন- কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৫তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ৫০৬ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৩৯৫ জন। সব মিলিয়ে ৯০১ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit