বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪০ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই। তিনি সোমবার দিবাগত রাত ১২টার সময় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শহিদুজ্জামান বেল্টু জেলা শহরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

জানা যায়, রাতে বাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবেক সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুনামের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল আলম বলেন, শহিদুজ্জামান বেল্টুকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit