সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান

মেয়েদের ব্যালন ডি’অর বোনমাতির হাতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক :মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের কাছ থেকে ব্যালন ডি’অর ট্রফিটি নেন বোনমাতি।

ভোটে দ্বিতীয় হন বার্সেলোনারই নরওয়ে উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন। তৃতীয়ও বার্সেলোনার, স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লো।

গত ১৮ মাসে বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন স্প্যানিশ ফুটবলার বোনমাতি।

 
জয়ের পর তিনি বলেছেন, ‘সব সময় বলেছি এটা এমন কিছু যা একা করা অসম্ভব। দারুণ কিছু খেলোয়াড় আমার আশপাশে থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করি। সতীর্থদের ধন্যবাদ তাঁদের ছাড়া এখানে আসতে পারতাম না।’

এদিকে, টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতেও তিনি অনবদ্য।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ ম্যাচের পাঁচটিতেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন মার্টিনেজ। টাইব্রেকারেও দারুণ ভূমিকা রেখে জিতিয়েছেন। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে বড় অবদান রেখেছেন এই গোলরক্ষক।

তারই স্বীকৃতি হিসেবে প্যারিসে সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’।

অন্যদিকে, ছেলেদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আর মেয়েদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন এমা হেইজ।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit