সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিগগিরই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় শাটল পরিবহণ চালু ও গণপরিবহন নিয়ন্ত্রণের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এতে অংশ নেয়। বৈঠকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। এই বাস সার্ভিস দ্রুত চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ক্যাম্পাসে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit