শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

‘এক দুপুরে, হাসিনার পুকুরে’, তিন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের পুকুরে গিয়ে মাছ ধরতে না পারায় আফসোস করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি। ওই স্ট্যাটাসের ক্যাপশন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দিয়েছেন বলেও কমেন্টে জানিয়েছেন আসিফ।

সোমবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের সঙ্গে ছবি দিয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া লেখেন, “এক দুপুরে, হাসিনার পুকুরে। বি.দ্র : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।”

এরপর পোস্টের কমেন্টে আসিফ লেখেন, “ক্যাপশনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।”

প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার সরকারি বাসভবন ছিল গণভবন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর গণভবনে ঢুকে পড়ে হাজারো জনতা। তারা গণভবনে ভাঙচুর ও লুটপাট করে।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit