শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ অক্টোবর) সকালে তাদের এ সাজা দেওয়া হয়। মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া ও রামদাসদী গ্রামের হাফেজ সৈয়ালের ছেলে খোরশেদ সৈয়াল (২৫), লতিফ খানের ছেলে অজুদ খান (২৪), মৃত খোরশেদ ব্যাপারীর ছেলে জাকির ব্যাপারী (৪০), মৃত বিল্লাল গাজীর ছেলে মানিক গাজী (২৮), মৃত সোলায়মান গাজীর ছেলে আল-আমিন (২৬) ও নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শনিবার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে রোববার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স পদ্মা-মেঘনার সদরের অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছয় জেলেকে আটক করা হয়। একই সময় জেলেদের হেফজাত থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সাগর থেকে নদীর মিঠা পানিতে আসা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit