শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিশ্ববাজারে কমছে চালের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে কমতে শুরু করেছে চালের দাম। বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত সম্প্রতি সেদ্ধ চালের ওপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই চালের দাম কমতে শুরু করে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে থাইল্যান্ডের চাল রফতানির গড় মূল্য টনপ্রতি ৫২৯ ডলারে নেমে এসেছে, যা আগের মাসের চেয়ে ৮ শতাংশ কম। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে থাই চালের রফতানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সে তুলনায় এখন দাম কমেছে ২১ শতাংশ। সেই সঙ্গে ভারতেও ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৪৫০ থেকে ৪৮৪ ডলার, গত বছরের আগস্টের পর যা সর্বনিম্ন। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম আগের সপ্তাহে ছিল টনপ্রতি ৪৬০ থেকে ৪৯০ ডলার।

ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটিতে চালের দাম জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩২ ডলারে বেচাকেনা হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫৩৭ ডলার।

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে গত বছরের জুলাইয়ে চাল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ফলে গত এক বছরের কম সময়ের মধ্যে চালের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়।

জাপানের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের গবেষক মাইইউকি আইয়ামা বলেন, বৈশ্বিক চালের বাজার নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

২০২২-২৩ অর্থবছরে ভারত ২০.২৫ মিলিয়ন ডন চাল রফতানি করে, যা বৈশ্বিক চাহিদর ৩৭ শতাশং। এরপরই এ তালিকায় রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতমান। সূত্র: নিক্কেই এশিয়া

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit