সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

সুদানে আরএসএফের হামলায় নিহত ১২৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির ইল গাজিরা রাজ্যের একটি গ্রামে আরএসএফ এ হামলা চালায়।

স্থানীয় অ্যাক্টিভিস্টদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ১৮ মাসের যুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর একটি এবং রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে বড় ঘটনা।

ওয়াদ মাদানি রেজিস্ট্যান্স কমিটি শনিবার (২৬ অক্টোবর) জানিয়েছে, রাজ্যের উত্তরে আল-সিরেহা গ্রামে সাম্প্রতিক সহিংসতার সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে। সেখানে আরএসএফের হামলায় অন্তত ১২৪ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওগুলোতে শতাধিক মৃতদেহ ও গণকবর খননের দৃশ্য দেখা গেছে।

এ হামলার বিষয়ে সেনাবাহিনী ও আরএসএফের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরএসএফের এই ‘প্রতিশোধমূলক অভিযানের’ তীব্র নিন্দা জানিয়েছে এবং একে ‘গণহত্যা ও জাতিগত নিধনের শামিল’ বলে আখ্যায়িত করেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সশস্ত্র বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ চলছে।  আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) ১৪ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ২৪,৮৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit