বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনও ক্ষতি হয়নি: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শুক্রবার দিবাগত রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইরান জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তবে ইসরায়েলি এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের মারাত্মক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রভাবিত হয়নি বলে শনিবার জাতিসংঘের পারমাণবিক শক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতি হয়নি। এসময় তিনি পরমাণু এবং অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা এবং নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে হোয়াইট হাউস বলছে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে ইরানে এই হামলা করেছে ইসরায়েল।

আর ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। তারা বলেছে, এসব হামলাকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে কিছু জায়গায় “সীমিত ক্ষতি” হয়েছে।

অন্যদিকে আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য ব্যবহৃত স্থাপনায় তারা হামলা করেছে। দেশটি বলেছে, হামলা শেষে তাদের বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

এছাড়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রক্রিয়াসহ ইরানের আকাশ সক্ষমতাকে টার্গেট করে হামলা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। সূত্র: টাইমস অব ইসরায়েলখালিজ টাইমসদ্য স্টার

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit