সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক আজকের মুদ্রার রেট: ২৭ জুলাই ২০২৬

প্রথমবারের মতো ইসরায়েলি বসতি ছাড়তে সতর্কবার্তা দিল হিজবুল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানপন্থি এই গোষ্ঠী গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরইমধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে ইহুদি বসতি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ২৫ অক্টোবর দিবাগত ভোর রাতে ইরানের মাটিতে বিমান হামলা চালানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। এতোদিন লেবাননের হামলার আগে সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী। অনেক সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য নির্দেশনা দিল হিজবুল্লাহ। এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এক মিনিটের ভিডিওটি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথম জোরপূর্বক সরিয়ে নেওয়ার আদেশ। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। বলা হচ্ছে, এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বাস।

 

এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা।  গত সপ্তাহে উত্তর ইসরায়েলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।

 

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit