মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

হলান্ডের গোলে সাউথ্যাম্পটনকে হারিয়ে শীর্ষে সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : দুর্বল প্রতিপক্ষ সাউথ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে আধিপত্য দেখাল ম্যানচেস্টার সিটি। কিন্তু একপেশে ফুটবল খেলেও ন্যূনতম ব্যবধানে জিতল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। শুরুর দিকে একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।
পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে শিরোপাধারীরা। বিপরীতে, সাউথ্যাম্পটনের পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
দারুণ এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে উঠেছে সিটি, ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্ট ২১; তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে স্পার্তা প্রাহার বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে গোল করা হলান্ড এবারও জালে বল পাঠান শুরুতেই। পঞ্চম মিনিটে বক্সে ক্রস বাড়ান মাথেউস নুনেস, প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়ে যাওয়ার সময়ই কোনোমতে শট নিয়ে গোলটি করেন নরওয়ের তারকা।
এরপর একের পর এক চলতে থাকে সিটির আক্রমণ। ঘর সামলাতে গিয়ে পাল্টা কোনো আক্রমণই করতে পারছিল না সাউথ্যাম্পটন। শেষ দিকে আরেকটি ভালো সুযোগ পান হলান্ড। কিন্তু তার প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি সাউথ্যাম্পটন গোলরক্ষক।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit