মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

আত্মঘাতী গোলে কিংসের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে বসুন্ধরা কিংসকে হারতে হলো লেবাননের নেজমেহর কাছে। সাদ উদ্দিনের আত্মঘাতী গোলে যাত্রাটা শুভ হলো না কোচ ভ্যালিরিউ তিতার শিষ্যদের।

ম্যাচে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় নেজমেহ। কোরানি হাসানের শটে পেছনের ফরোয়ার্ডকে মাথা ছোঁয়াতে না দিয়ে হেডে নিজেই ক্লিয়ার করতে চেয়েছিলেন সাদ। সেই বল আনিসুর রহমান জিকোকে হতভম্ব করে দিয়ে জড়ায় জালে। 
ম্যাচের শুরু থেকে নেজমেহ প্রাধান্য নিয়ে খেললেও সুযোগ তৈরি করেছিল কিংসও। শুরুতেই গোলকিপার আনিসুর রহমান নেজমেহর বিলাল সাব্বাগের শট ফিরিয়ে দেন।
এরপর ফয়সাল আহমেদ সুযোগ পান কিংসকে এগিয়ে দেওয়ার। কিন্তু তার শট গোললাইন থেকে ফিরিয়েছেন নেজমেহ ডিফেন্ডার। থ্রো ইনের পর বক্সের বাম দিকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন ফয়সাল। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে যাওয়া ডিফেন্ডারদের লাইন পেরোতে পারেনি তার শট। 
দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাথন ফার্নান্দেজের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। পিছিয়ে পড়ার পর ভ্যালেরি গ্রাইশিনের শটও লক্ষ্যভ্রষ্ট। ৮০ মিনিটের পর মিগেল ফিগেইরা নামলে খেলায় আরও ধার বেড়েছিল কিংসের। কিন্তু সমতা ফেরানোর গোলটাই পাওয়া হয়নি ভ্যালেরিও তিতার দলের।
থিম্পুতে গ্রুপের অন্য দুই দলের খেলা এদিন ড্র হয়েছে। অস্কার ব্রুজোনের ইস্টবেঙ্গলকে ২-২ গোলে রুখে দিয়েছে পারো এফসি। ২৯ অক্টোবর বসুন্ধরা কিংস পরের ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গলের।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit