মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ইতিহাস গড়ে রোনালদোকে ট্রল করলেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডোভস্কি। বাকি দুইটি গোল আসে রাফিনিয়া ও ইয়ামালের পা থেকে। এদিন ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন ইয়ামাল। আর এ গোলেই ইতিহাস গড়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।

চলতি মৌসুমে লা লিগায় ইয়ামালের এটা পঞ্চম গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচে ৬ গোল এবং ৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। কাল রাতে ম্যাচজুড়ে রিয়ালকে হুমকিতে রাখা ইয়ামালের এটিই আবার প্রথম এল ক্লাসিকো গোল। এই গোলে ইয়ামালই এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। গতকাল রাতে গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি দখলে ছিল বার্সেলোনারই সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারোর। এল ক্লাসিকোয় নিজের প্রথম গোল করার সময় নাভারোর বয়স ছিল ১৭ বছর ৩৫৬ দিন।

গতকাল ইয়ামাল শুধু গোল রেকর্ড গড়েই নয়, আলোচনায় এসেছেন উদ্‌যাপনের কারণেও। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্‌যাপন (এই উদ্‌যাপনের অর্থ হচ্ছে শান্ত থাকো, আমি আছি) ফিরিয়ে এনেছেন ইয়ামাল। সাধারণত এই উদ্‌যাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারা করে নিজের উপস্থিতি জানান দিতে দেখা যায় রোনালদোকে।

এরপর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই উদ্‌যাপন শেষ করেন ‘সিআর সেভেন’। বার্নাব্যুর দর্শকদের কাছে এই উদ্‌যাপনের সমার্থক হচ্ছেন রোনালদো। ফলে বার্সা উইঙ্গার ইয়ামালের এমন উদ্‌যাপন যেন বার্নাব্যুতে থাকা রিয়াল সমর্থকদের জন্য ছিল কাঁটা ঘায়ে নুনের ছিটা।  

এই উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইয়ামাল ক্যাপশনে লিখেছেন, ‘কালমা, অভিযান সম্পন্ন।’

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit