মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ২ জন ইরানি সেনা নিহতসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের সর্বশেষ এই হামলার প্রতিশোধ নিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছে একটি সূত্র। 

শনিবার ভোরে তেহরানের পশ্চিম অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। এটি ইরানের সেনাবাহিনী এবং আগ্রাসী ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার সর্বশেষ ফলাফল বলে মনে করা হচ্ছে। 

তাসনিমের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আশপাশের তিনটি স্থানে চালানো ইসরাইলি হামলা রুখে দিয়েছে। তবে অল্প কিছু ক্ষতিও হয়েছে। সেই সঙ্গে দুজন ইরানি সেনা নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) জেনারেল আব্বাস নিলফোরোশানের হত্যার জবাবে ইসরাইলের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটিতে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এই হামলার পর ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইসরাইল কোনো পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া কঠোর, সমানুপাতিক এবং পরিকল্পিত হবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit