সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দুর্গাপুরে বসতবাড়ি দখলের অভিযোগ,হাসপাতালে ২

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মারধর ও লুটপাট করে বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মো. শাহজাহান ও তারই ভাই সম্রাট মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর শহরের মধ্যে বাজার সোমেশ^রী নদীর পাড় এলাকায়। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মো. উছমান আলী জানান, পৌর শহরের মধ্যবাজার নদীর পাড় এলাকায় বিগত ১৬-১৭ বছর ধরে বসবাস করে আসছেন কিন্তু তাদের বসতবাড়ি দখলের জন্য শত্রুতা করে আসছিলেন অভিযুক্তরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার ১০-১৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বসতবাড়ি দখলের জন্য অতর্কিত মারধর শুরু করে। জোরপূর্বক আমাদের বসত বাড়িতে প্রবেশ করে ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং বাসার অন্যান্য ভাড়াটিয়াদের বাহির করে দেয়।

তিনি আরো বলেন, তাদের মারপিটে আমরা আহত হলে এলাকাবাসী আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কয়েকজন কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় এবং আমার ছেলে, ভাতিজা ও আমার শ্যালক কে হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় বাসা বাড়ি উদ্ধার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলে আকুতি জানান তারা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে, আব্দুর রশীদ, আব্দুল লিটন, রনি হোসেন, মনির হোসেন, জনি হোসেন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit