বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

অভিষেকের সিনেমার টিজার মুক্তি, ভক্তরা বলছেন ‘স্ত্রীর সঙ্গে কথা বলুন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : ‍বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া চলছে। গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নাকি একে ওপরকে ডিভোর্স অবধি দিয়ে দিয়েছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে অভিনেতার নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর টিজার মুক্তি পেয়েছে। এতে অভিষেককে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে। এ ছবিটি পরিচালনা করেছেন ‘পিকু’, ‘সর্দার উধম’খ্যাত পরিচালক সুজিত সরকার। আগামী ২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এ ছবি।

পরিচালক সুজিত সরকার তার প্রতিটি ছবিতে সামাজিক বার্তা দেওয়ার জন্য পরিচিত। তার সিনেমাগুলো আবেগে ভরপুর হয়। ‘আই ওয়ান্ট টু টক’-এর টিজার দেখেও একই রকম মনে হয়েছে। টিজারে দেখা যাচ্ছে— একটি গাড়ির ড্যাশবোর্ডে অভিষেক বচ্চনের মুখ আঁকা শোপিস দেখা যাচ্ছে।

টিজারের ভয়েস ওভারে অভিষেককে বলতে শোনা যাচ্ছে—আমি শুধু কথা বলতে পছন্দ করি না, আমি কথা বলতেই বাঁচি। বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে আমি এই একমাত্র মৌলিক পার্থক্য দেখতে পাই। জীবিত মানুষ কথা বলতে পারে। কিন্তু মৃতরা কথা বলতে পারে না।

আই ওয়ান্ট টু টক ছবির টিজার অভিষেক তার এক্স-হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন— আমরা সবাই জানি যে একজন ব্যক্তি যিনি কথা বলতে বেঁচে থাকেন। এখানেও এমন একজন ব্যক্তির গল্প রয়েছে, যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকে তাকান, জীবন তার দিকে যাই ঘটুক না কেন! ট্যাগ করুন যে ব্যক্তিকে আপনি চেনেন যিনি কথা বলতে থাকেন। 

অভিনেতার শেয়ার করা টিজারে অনেক ভক্ত মন্তব্য করেছেন। একজন লিখেছেন— যদি কথা বলতে চান, তাহলে ঐশ্বরিয়ার সঙ্গে গিয়ে কথা বলুন। আরেকজন লিখেছেন—এটি হবে আপনার এখন পর্যন্ত সেরা ছবি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit