রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

যে কারণে ‘সিংহাম এগেইনে’ থাকছেন না সালমান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : ওই দুই সিনেমার সাফল্যের পর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে কপ ইউনিভার্সকে আরও এগিয়ে নিয়েছেন রোহিত। এর ১০ বছর পর মুক্তি পেতে চলেছে ‘সিংহাম ৩’ বা ‘সিংহাম অ্যাগেইন’।

সিংহাম হয়ে আবারও আসবেন অজয় দেবগন এটা নিশ্চিত। তবে এবার তিনি শুধু একা আসছেন না, সঙ্গে থাকছে পুরো কপ ইউনিভার্স। আছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার।
 
‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় চমক হিসেবে থাকার কথা ছিল চুলবুল পাণ্ডেরও। তবে সদ্য প্রকাশিত পাঁচ মিনিটের ট্রেলারে সবার দেখা পাওয়া গেলেও ছিল না ‘চুলবুল পাণ্ডে’ সালমান খানের উপস্থিতি। দুদিন আগে যে গান এসেছে, তাতেও অনুপস্থিত তিনি। তবে কি সিংহাম অ্যাগেইনে থাকছেন না সালমান?
 
অজয়, অক্ষয়, রণবীর, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন সবাইকে এক করতে পারলেও শেষ পর্যন্ত সালমানকে আনতে ব্যর্থ হলেন নির্মাতা রোহিত শেঠি। অবশ্য সালমানকে তিনি রাজি করিয়েছিলেন। শুটিংয়ের শিডিউলও দিয়েছিলেন বলিউড ভাইজান। কিন্তু শেষ মুহূর্তে সব পণ্ড হয়ে গেল।
 
জানা যায়, গত ১৪ অক্টোবর সিংহাম অ্যাগেইনের বিশেষ দৃশ্যের শুটিং করার কথা ছিল সালমানের। তবে এর দুদিন আগেই হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। তার মৃত্যুর পর সালমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

এ কারণে অজয় দেবগন ও নির্মাতা রোহিত শেঠি একাধিকবার আলোচনা করেছেন নিজেদের মধ্যে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, এ মুহূর্তে সালমানকে শুটিংয়ে আসতে বলা ঠিক হবে না। সব মিলিয়ে তাই সালমানকে ছাড়াই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী ১ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit