বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের

গাজার অর্থনীতি ফিরিয়ে আনতে সময় লাগবে ৩৫০ বছর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক হামলা এবং হামাসের সাথে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘাতে গাজার অর্থনীতি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখা (আঙ্কটাড) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যুদ্ধপূর্ব অবস্থায় গাজার অর্থনীতি ফিরিয়ে আনতে ৩৫০ বছর সময় লাগবে। 

গাজার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনটি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে পেশ করা হয়। এতে বলা হয়েছে, ৭ অক্টোবর ২০২৩ তারিখে ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের পর ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজার অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এর আগে থেকেই গাজার অর্থনৈতিক কর্মকাণ্ড দুর্বল ছিল, কিন্তু এই যুদ্ধ তা সম্পূর্ণ ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার আগেও গাজায় বিদ্যুৎ, পানি ও জ্বালানির ঘাটতি তীব্র ছিল, এবং প্রবেশাধিকার সীমিত থাকায় মানবিক সহায়তাও ছিল অপ্রতুল। এসব কারণে গাজার অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। যুদ্ধে ক্ষতির মাত্রা আরও প্রকট হয়ে ওঠে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থেমে যায়। 

জাতিসংঘের হিসাবমতে, ২০২৪ সালের প্রথম দিকে গাজায় ৯৬ শতাংশ নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। কৃষি উৎপাদন কমেছে ৯৩ শতাংশ, সামগ্রিক উৎপাদন কমেছে ৯২ শতাংশ এবং সেবা খাতের উৎপাদন হ্রাস পেয়েছে ৭৬ শতাংশ। বেকারত্বের হার বেড়ে ৮১ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, যা এই অঞ্চলের মানবিক বিপর্যয়কে আরও প্রকট করেছে। 

ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকায় গাজার পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে যে, এই যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে পুনরুদ্ধার অসম্ভবের কাছাকাছি, এবং যুদ্ধবিরতির পরও গাজা তার প্রাক্-যুদ্ধ অর্থনৈতিক অবস্থায় ফিরে আসতে শতাব্দীর পর শতাব্দী সময় লাগবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি স্থাপিত হলেও গাজার অর্থনীতি ২০০৭ থেকে ২০২২ সালের প্রবৃদ্ধির ধারা অনুসরণ করলেও ২০২২ সালের জিডিপি পুনরুদ্ধার করতে তাদের প্রায় ৩৫০ বছর সময় লাগবে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit