বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃষ্টির হানায় বন্ধ মিরপুর টেস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারের শঙ্কা ছিল বাংলাদেশ দলের। তবে তৃতীয় দিনে এসে মেহেদী হাসান মিরাজ-জাকের আলীর দারুণ এক পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এই জুটিতে লিডও পায় বাংলাদেশ। তবে টাইগাররা যখন লিড বড় করছে তখনই নামে বৃষ্টি।  ফলে বন্ধ হয়ে যায় খেলা। 

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৭৭, নাঈম হাসান ১২ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৫ রানে।

সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) মধ্যাহ্ন বিরতির আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লাঞ্চ ব্রেকের পর কিছুক্ষণ খেলা চালিয়ে নেওয়া গেলেও বৃষ্টির পরিমাণ বাড়ায় আপাতত মাঠের লড়াই বন্ধ রয়েছে। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর প্রোটিয়াদের বড় লিডে চাপা পড়েছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে অন্তত ২০২ রান করতে হতো। দলীয় ৪ রানের মাথায় পরপর ২ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে গতকাল শেষ বিকেলে মাহমুদুল হাসান জয় ও মুশফিকের পাল্টা প্রতিরোধে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। 

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit