রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

কালো মুখোশ পড়ে ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের ৮-১০ জন নেতাকর্মী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে এ সংক্রান্ত ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যান তারা।

এসময় ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

তাদের কারও পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit