সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১ নভেম্বর থেকে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হবে ১ নভেম্বর থেকে। এ কার্যক্রম শেষ হবে ৩০ নভেম্বর। এবার শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২৯৬ টাকা।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর রেজিস্ট্রেশনে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য ১০০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে নবম শ্রেণির শিক্ষার্থীদের। আগে স্কাউটস ফি ১৫ টাকা থাকলেও চলতি বছর তা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। সঙ্গে আরও ১৫ টাকা অতিরিক্ত গার্লস গাইড ফি যুক্ত হয়েছে মোট ফিতে। এর সঙ্গে ৮০ টাকা রেজিস্ট্রেশন ফি, ৫০ টাকা ক্রীড়া ফি, ৫ টাকা বিজ্ঞান প্রযুক্তি ফি, ১৬ টাকা রেডক্রিসেন্ট ফি ও ৫ টাকা বিএনসিসি ফি গুণতে হবে শিক্ষার্থীদের।

তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। আর আগে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হলেও চলতি বছর সে সুযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি।

বোর্ড জানিয়েছে, চলতি বছর নবম শ্রেণির শিক্ষার্থীরা যারা অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার উত্তীর্ণ হয়েছে তারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন। ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না।

বোর্ড বলছে, অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যাবে। রেজিস্ট্রেশনের কাজে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা গ্রুপ ও বিষয় সম্পর্বে জানাবেন। শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ নেবে তা নিশ্চিত করবে। সংশ্লিষ্ট বিভাগে রেজিস্ট্রেশন করার জন্য প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইলে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে পারবে স্কুলগুলো।

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের করতে শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন হালনাগাদ থাকতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের হালনাগাদ স্বীকৃতি বা স্বীকৃতি নবায়ন নেই অথবা দীর্ঘদিন স্বীকৃতি নবায়ন করা হয়নি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি তিন বছরকে পূর্ণ এক মেয়াদ ধরে প্রতি মেয়াদে নির্ধারিত ফি সমন্বয় করে অনলাইনে স্বীকৃতি নবায়নের আবেদন করতে হবে। যেসব প্রতিষ্ঠান কলেজ পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি অনুমতি লাভ করেছে, সেসব প্রতিষ্ঠানকে তিন বছর অন্তর অন্তর স্বীকৃতি নবায়ন করতে হবে।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit