সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রাশিয়ার সঙ্গে সম্পর্ককে স্বাগত জানালেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকরার সময় ‘বিশৃঙ্খল’ বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার (২২ অক্টোবর) কাজানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন শি জিনপিং।

শি জিনপিং তাদের দুই দেশের মধ্যে ‘গভীর বন্ধুত্বের’ প্রশংসা করে পুতিনকে বলেছেন, ‘বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত।’

শি বলেন, চীন এবং রাশিয়া, ‘বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।’

চীনের নেতা বলেন, সম্পর্ক ‘দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।’

শি আরো বলেন, ‘তারা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।

সূত্র : আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit