রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
এক সঙ্গে দেখা হতে পারে দুই মহাতারকার শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে আকাশ, ইন্দোনেশিয়ায় ৩০১ ফ্লাইট ব্যাহত মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ দিন পর সামান্য বাড়ল সূচক, কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২১ অক্টোবর) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৩ দশমিক ১১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯০৩ দশমিক ৭৯ পয়েন্ট ও ১ হাজার ১৫৬ দশমিক ৯৯ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৭ কোটি ৬৫ লাখ টাকা।
 
এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টি কোম্পানির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন কমেছে তিনটি সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫১৩ দশমিক ৩১ পয়েন্টে ও ৮ হাজার ৮৩১ দশমিক ৮৯ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪০ দশমিক ২৩ পয়েন্টে। তবে সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৭০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১১৫ দশমিক ০৬ পয়েন্টে ও ১১ হাজার ৯৯৭ দশমিক ৫৯ পয়েন্টে।
 
এদিকে, সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৬ লাখ টাকা।
 
সিএসইতে ১৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit